কারাগার থেকে মুক্তি পেলেন ঝুমন দাস

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৯:০৯ আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৯:০৯

কারামুক্ত হয়েছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের আলোচিত ঝুমন দাস আপন। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরেন।

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট শেয়ারের অভিযোগে গত ৩০ আগস্ট সকালে তাকে হেফাজতে নেয় শাল্লা থানা পুলিশ। প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। ৩০ আগস্ট সকালে নোয়াগাঁওয়ের তার বাড়ি থেকে তাকে আটকের পর সারা দিন থানায় রাখা হয়। মধ্যরাতে শাল্লা থানার এসআই সুমনুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেন।

ফেসবুকে উসকানিমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন পোস্ট না দেওয়ার শর্তে গত ১৩ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। এরপর আজ তাকে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হলো।

বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা কারাগারে থেকে বের হন ঝুমন। কারাগার থেকে বেরিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত আমি। আমি চাই, বাকস্বাধীনতা। যেন এটি সুন্দরভাবে প্রকাশ করা যায়। আমি আমার বাকস্বাধীনতা প্রকাশ করতে চেয়েছি, কোনও অপরাধ করিনি। 

তিনি আরও বলেন, মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন তা আমি অবশ্যই মেনে চলবো। যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমি দেখেছি এবং তা আমি পালন করবো।

ঝুমনের স্ত্রী সুইটি দাস দাবি করেন, তার স্বামী  ধর্ম অবমাননাকর কোনও পোস্ট দেননি। তারপরও তাকে দ্বিতীয়বারের মতো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতার করে পুলিশ। 

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল